Home রাজনীতি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি
রাজনীতিসাম্প্রতিক

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি

Share
Share

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৪ মে) নির্বাচনের ফলাফল ও গণনার প্রবণতায় বিজেপির বিপুল ব্যবধানে এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মোদি তার বার্তায় বলেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়লাভ করেছে। তিনি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করেছে বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব ম্যান্ডেট (জনদেশ) দিয়েছে। আমি তাদের আশ্বস্ত করছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের সকল স্তরের মানুষের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০০-র বেশি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের...

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের...

Related Articles

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: আওয়ামী লীগ নেতাসহ ২ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ...

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন...

গাজীপুর জেলা পরিষদে ৫ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

গাজীপুর জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া...