Home জাতীয় অপরাধ নড়াইলে প্রেমজনিত ঘটনায় তরুণের মৃত্যু
অপরাধ

নড়াইলে প্রেমজনিত ঘটনায় তরুণের মৃত্যু

Share
Share

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাসুম বিল্লাহ (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের দাবি, প্রেমিকার বিয়ের খবর শুনে ঢাকা থেকে এলাকায় গিয়ে প্রেমিকার পরিবারের হাতে খুন হয়েছেন মাসুম। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নড়াইল-গোপালগঞ্জ সীমান্তের মধুমতি সেতুর ওপর অচেতন অবস্থায় পাওয়া যায় মাসুমকে। এক অটোরিকশাচালক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। সুজন নামে ওই চালকের ভাষ্য, দুর্ঘটনার কোনো আলামত সেখানে ছিল না, বরং মনে হয়েছে তাঁকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে।

মাসুমের চাচা শরিফুল ইসলাম অভিযোগ করেন, প্রেমিকার পরিবারের হুমকির পরই এ ঘটনা ঘটে। তিনি দাবি করেন, বড় গাড়ির ধাক্কায় মৃত্যু হলে হাত-পা অক্ষত থাকার কথা নয়, অথচ মাসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালের চিকিৎসক আশিকুর রহমান জানান, মৃতদেহে আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। এ ঘটনায় প্রেমিকার পরিবারের কেউ এলাকায় নেই বলে স্থানীয়রা জানান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করা...

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

Related Articles

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...