নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, মাশরাফির নির্দেশেই ওই দুই নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাশরাফিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রাশেদ খাঁন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে রাশেদ খাঁন বলেন, ‘নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশে দুজন বিএনপি নেতা খুন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, তাকে দ্রুত গ্রেফতার করুন।’
এ সময় তিনি নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।
Leave a comment