Home আঞ্চলিক নওগাঁয় ধানক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নওগাঁয় ধানক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

Share
Share

নওগাঁর রানীনগর উপজেলার হরিপুর গ্রামে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে স্থানীয়রা আবাদপুকুর বাজারে যাওয়ার পথে রাস্তার পাশের ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছি।”

তিনি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিটি পাওয়ার পর ওই...

নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের...

Related Articles

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আল আমিন খোকন, রাজবাড়ী রাজবাড়ী সদর থানার একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত ও...

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার...

মোংলায় ২২১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের ২২১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে...

কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তরই সরকারের লক্ষ্য: মুক্তাদির

বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য বলে...