Home আন্তর্জাতিক ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজুল আলম ও হাদির ছবি টাঙানো হলো
আন্তর্জাতিকজাতীয়দিবস

ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজুল আলম ও হাদির ছবি টাঙানো হলো

Share
Share

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ সিকদার এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি টাঙানো হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি বিজয় র‍্যালির মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি শেষে আরিফ সোহেল বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক সংগ্রামে যেসব বীরকে পরিকল্পিতভাবে আড়াল করা হয়েছে, তাদের স্মরণ এবং আজকের সংগ্রামের পথিকৃৎ শরীফ ওসমান হাদিকে সম্মান জানাতেই আমরা এই বিজয় র‍্যালি ও ছবি টানানোর কর্মসূচি পালন করেছি।”

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের একক বর্ণনার বাইরে এনে জনগণের যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করার বার্তা দেওয়া হয়েছে।

আরিফ সোহেল আরও দাবি করেন, আওয়ামী লীগের শাসনামলে মুক্তিযুদ্ধকে একটি দল ও পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। অথচ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হামলার মুখে আওয়ামী নেতৃত্বের অপেক্ষা না করেই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করে।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধারা শরীফ ওসমান হাদির ওপর হত্যার উদ্দেশ্যে চালানো হামলার তীব্র প্রতিবাদ জানান এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন।

জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান, মুক্তিযুদ্ধ ও গণ-আন্দোলনের বিকল্প বয়ান তুলে ধরতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...