Home আন্তর্জাতিক দ্রুত ইউক্রেন ছাড়ুন, বিদেশি কূটনীতিকদের রাশিয়া
আন্তর্জাতিক

দ্রুত ইউক্রেন ছাড়ুন, বিদেশি কূটনীতিকদের রাশিয়া

Share
Share

ইউক্রেনে অবস্থানরত কূটনৈতিক সংস্থাগুলোকে দ্রুত তাদের কর্মীদের সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে সম্ভাব্য বড় হামলা চালানোর আগে রাশিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কূটনীতিকদের সতর্ক করেছেন। খবর আল জাজিরার।

এ সময় জাখারোভা বলেন, ‘আমরা ইউক্রেনের কর্তৃপক্ষ এবং সংস্থার নেতৃত্বকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে এই বিবৃতিকে গ্রহণ করতে এবং কিয়েভ থেকে কূটনৈতিক ও অন্যান্য প্রতিনিধি কর্মীদের সময়মতো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলছি। রাশিয়ার সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।’

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আর্মেনিয়ায় ইউরোপিয়ান পলিটিকাল কমিউনিটির বৈঠকে বলেছেন, ‘নিরাপত্তার কারণে এবার বিজয় দিবস উদ্‌যাপনে সামরিক সরঞ্জাম ব্যবহার করতে পারছে না তারা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, রাশিয়া মে মাসের সামরিক প্যারেডের প্রস্তুতিতে তার অঞ্চলের বিমান প্রতিরক্ষা পুনর্বিন্যস্ত করছে। এটি ইউক্রেনকে আরও দীর্ঘ-পরিসরের আক্রমণের সুযোগ দিচ্ছে। একই সঙ্গে উভয় দেশ উৎসবের আগে প্রতিযোগিতামূলক চুক্তি বা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যদিও দুপক্ষই একে অপরের প্রতি অঙ্গীকার ভঙ্গের অভিযোগ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

;