Home আন্তর্জাতিক যুক্তরাজ্যে রিফর্ম প্রার্থীর কট্টর মুসলিমবিদ্বেষী মন্তব্য ও টমি রবিনসনের প্রশংসা
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রিফর্ম প্রার্থীর কট্টর মুসলিমবিদ্বেষী মন্তব্য ও টমি রবিনসনের প্রশংসা

Share
Share

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘রিফর্ম ইউকে’ (Reform UK)-এর এক প্রার্থীর চরমপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডসের সোলিহাল (Solihull) এলাকার প্রার্থী ফিল টায়ারনি (Phil Tierney) নিজেকে ‘ইসলামোফোবিক’ হিসেবে দাবি করার পাশাপাশি মুসলিমদের ভোটাধিকার ও উচ্চপদে আসীন হওয়ার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘X’-এ প্রকাশিত একাধিক পোস্টে টায়ারনি ইসলাম ধর্মকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ২০২৫ সালের জুলাই মাসে একটি পোস্টে তিনি সরাসরি লেখেন, “আমি ইসলামোফোবিক।” এছাড়াও তিনি এমন একটি ছবি শেয়ার করেন যেখানে দাবি করা হয়—কোনো মুসলিম বা কমিউনিস্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় কোনো পদে বসতে দেওয়া উচিত নয়। যুক্তরাজ্যের সব মসজিদ বন্ধ করে দেওয়ার পক্ষেও মত দেন এই প্রার্থী।

কট্টর ডানপন্থী অ্যাক্টিভিস্ট স্টিফেন ইয়াক্সলি-লেনন (যিনি টমি রবিনসন নামে পরিচিত) এর প্রতিও তিনি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন। রবিনসনকে ‘স্যার টমি’ সম্বোধন করে টায়ারনি তাকে ব্রিটেনের রাজার কাছে মানুষের ক্ষোভ প্রকাশ করতে বাকিংহাম প্যালেসের সামনে সমাবেশ করার অনুরোধ জানান।

এই ঘটনা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে-এর জন্য চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। গত সপ্তাহেই দলের ডেপুটি লিডার রিচার্ড টাইসের সাথে ফিল টায়ারনিকে নির্বাচনী প্রচারণায় দেখা গিয়েছিল।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরাক এই মন্তব্যগুলোকে “ভয়াবহ ও বর্ণবাদী” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “জনগণ প্রশ্ন তুলছে যে, এ ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য করা একজন ব্যক্তিকে কীভাবে একটি দল নির্বাচনের জন্য মনোনীত করতে পারে।” তিনি অবিলম্বে টায়ারনিকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

দলের পক্ষ থেকে একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করে দেখছেন। তবে এখন পর্যন্ত প্রার্থীর বিরুদ্ধে কোনো চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, রিফর্ম ইউকে দলের একাধিক প্রার্থীর বিরুদ্ধে এর আগেও বর্ণবাদ ও চরমপন্থী আচরণের অভিযোগ উঠেছে। স্কটল্যান্ড ও ওয়েলসে ইতিপূর্বে বেশ কয়েকজন প্রার্থীকে এ ধরনের কেলেঙ্কারির কারণে পদত্যাগ করতে বা সরিয়ে দিতে হয়েছে।

ফিল টায়ারনি এই সংবাদ প্রকাশের পর গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

;