Home জাতীয় অপরাধ দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে ৬৬১৫ বড়ি উদ্ধার
অপরাধ

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে ৬৬১৫ বড়ি উদ্ধার

Share
Share

দুই শিশুর পেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল। পরিবারের খরচ দেওয়ার পাশাপাশি ৮ হাজার টাকা দেওয়ার কথা বলে তাদের মাদক পাচারে রাজি করানো হয় বলে জানিয়েছে র‍্যাব। আনোয়ারার সরকারহাট এলাকা থেকে গতকাল রোববার এক নারীসহ দুই শিশুকে আটকের পর এ তথ্য জানা যায়। পরে আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম আজ সাংবাদিকদের বলেন, কক্সবাজার ও চট্টগ্রামকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে শিশুদের ব্যবহার করে মাদক পাচার করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নজরদারিতে রেখেছিল র‍্যাব। এরই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়।

সেখানে একটি সিএনজি অটোরিকশা থেকে শারমিন আক্তার নামের এক নারীকে আটক করা হয়। তাঁর বাড়ি চকরিয়ায়। তাঁর সঙ্গে থাকা দুই শিশুর বয়স ৯ ও ১২ বছর।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন দুই শিশুর পেটে করে ইয়াবা আনার বিষয়টি স্বীকার করেন। পরে শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে করার পর চিকিৎসকেরা তাদের পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত করেন। এরপর মলত্যাগের মাধ্যমে ইয়াবাগুলো বের করা হয়।

৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা ছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, দুই শিশুর বাড়ি বান্দরবানের আলীকদমে। পরিবারের খরচ দেওয়ার পাশাপাশি ৮ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি তাদের মাদক পাচারে ব্যবহার করে। শিশুদের সঙ্গে শারমিন আক্তারকে রাখা হয়েছিল, যাতে দেখে কারও সন্দেহ না হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে তাওহীদুল ইসলাম বলেন, পেটের ভেতরে ইয়াবা থাকায় দুই শিশুর মৃত্যুর আশঙ্কা ছিল। এভাবে মাদক বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শিশুদের যাতে মাদক পাচারে ব্যবহার করা না হয়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন শুভ দাসের (২৩) মরদেহ দীর্ঘ প্রায় চার মাস পর দেশে ফিরেছে। রোববার...

আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন...

Related Articles

ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

ভারতের আসামের গুয়াহাটিতে এক নববধূর আঙুল ও মাথা বিচ্ছিন্ন পচাগলা লাশ উদ্ধার...

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল

মামলার প্রকৃত আসামি না হয়েও শুধু নাম ও বাবার নামের মিল থাকায়...

পায়ে মাড়িয়ে চানাচুর তৈরি, পোড়া তেলে ভাজা; জরিমানা ৩ লাখ

ময়দার খামির পায়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছিল চানাচুর। পরে দীর্ঘদিনের পোড়া তেলে...

পুলিশ কর্মকর্তার বাসায় ৯০ হাজার ইয়াবা

চট্টগ্রামে কর্মরত এক পুলিশ কর্মকর্তার কক্সবাজারের বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস...