Home জাতীয় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান
জাতীয়বিএনপিরাজনীতি

দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান

Share
Share

প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের পথে রওনা হবেন। সফরের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট বিএনপিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশের পাশাপাশি তিনি মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন।

এর আগে ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে সিলেট স্টেডিয়ামে আয়োজিত এক কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবার তিনি দলের সর্বোচ্চ দায়িত্বে থেকে সিলেটে জনসভায় বক্তব্য রাখতে যাচ্ছেন, যা বিএনপির রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মঙ্গলবার রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় সিলেট যাত্রার বিষয়টি তারেক রহমান নিজেই নিশ্চিত করেন। ওই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, “বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো।” তিনি আরও জানান, বুধবার বিকেলে তিনি প্লেনে সিলেট যাবেন এবং সঙ্গে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, সফরে ব্যবহৃত গাড়িগুলো সকালেই সিলেটের উদ্দেশে রওনা হবে। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও সমাবেশ সফল করতে মাঠে সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।

বিএনপির একাধিক নেতা মনে করছেন, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিকভাবে সিলেট অঞ্চল বিএনপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত। এ কারণে এই সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...