Home আঞ্চলিক কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
আঞ্চলিক

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

Share
Share

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাঁরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু ক্যাম্পাসকে সবুজ ও পরিচ্ছন্ন করে না, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচি শেষে ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্যদের সঙ্গে ইউনেস্কোর (UNESCO) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়...

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...