Home জাতীয় অপরাধ ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

Share
Share

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম


কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভারতেরছড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে ফেরদৌস রহমান অন্তর (২৮) ও সুলতান আলীর ছেলে মাসুদ মিয়া (২৫)।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভুরুঙ্গামারী থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড় থেকে তাদেক গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৩১ মে ২০২৬ তারিখ সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামের অটোরিকশা চালক রকি মিয়া (১৯) প্রতিদিনের মত তার অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্যেশ্যে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড হতে নাগেশ্বরী যাওয়ার পথে ৩ জন যাত্রী তার অটোরিকশায় ওঠে। কিছু সময় পর ওই যাত্রীরা অটোরিকশা চালক রকি মিয়াকে ফুঁসলিয়ে ঘুমের ঔষধ মেশানো কোমল পানীয় পান করায়। এতে অটোরিকশা চালক বেঁহুশ হয়ে পড়লে যাত্রীবেশে থাকা ৩ জন দুষ্কৃতিকারী তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী অটোরিকশা চালকের নানা রুস্তম আলীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে স্থানীয় একটি অটোরিকশা চুরি/ছিনতাইকারী চক্রের সন্ধান পায়। এই চক্রটি ভুরুঙ্গামারী থেকে নাগেশ্বরী মহাসড়কে যাত্রীবেশে অটো রিকশায় উঠে অন্যান্য যাত্রী ও চালকদের সাথে বিভিন্ন অপকর্ম করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন জানান, তারা অটোরিকশাটি ছিনতাই করে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ বাজারের ফারুক এন্টারপ্রাইজ নামক শোরুমে বিক্রয় করেন। ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন চুরি ছিনতাই সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে। অটো রিকশাটি উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক...

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম...

ময়মনসিংহে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী

  ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩)...

মানিকগঞ্জে দম্পতি ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার

  মানিকগঞ্জ সদর উপজেলায় সৌদিফেরত এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় বছরের...