Home আন্তর্জাতিক তেহরানে শোকের মিছিল: কফিনবন্দি সন্তানের জন্য মায়ের আর্তনাদ
আন্তর্জাতিক

তেহরানে শোকের মিছিল: কফিনবন্দি সন্তানের জন্য মায়ের আর্তনাদ

Share
কফিনবন্দি সন্তানের জন্য মায়ের আর্তনাদ
Share

ইরানের রাজধানী তেহরানের বেহেশতে জাহরা কবরস্থান যেন এক বিশাল শোকস্তম্ভে পরিণত হয়েছে। সাম্প্রতিক বিমান হামলায় নিহতদের দাফনকে কেন্দ্র করে সেখানে প্রতিদিনই নতুন কবর খোঁড়া হচ্ছে, আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে পরিবেশ।

এক তরুণের কবরের পাশে দাঁড়িয়ে তার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই মাস ছেলেকে দেখিনি, অবশেষে ফিরল কফিনবন্দি হয়ে।” কবরস্থানজুড়ে এমন হৃদয়বিদারক দৃশ্য এখন নিত্যদিনের বাস্তবতা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২৩ বছর বয়সী এরফান শামেই, যিনি পশ্চিমাঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে প্রাণ হারান। কয়েক দিনের মধ্যেই তার বাড়ি ফেরার কথা ছিল, এমনকি বিয়ের প্রস্তুতিও চলছিল।

কবরস্থানের বিভিন্ন অংশে নিহতদের ছবি ও জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। কেউ নীরবে কাঁদছেন, আবার কেউ বুক চাপড়ে শোক প্রকাশ করছেন। লাউডস্পিকারে শোকসংগীত বাজছে, কবরের ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে ফুলের পাপড়ি।

স্বজন হারানোর বেদনার পাশাপাশি ক্ষোভও স্পষ্ট। এক নিহত যুবকের মা বলেন, “আমাদের হৃদয় পুড়িয়ে দিলে আমরা থেমে যাব না, আমরা নতও হব না।”
যুদ্ধের এই ভয়াবহতা শুধু প্রাণহানিই নয়, ইরানের মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে—যার প্রতিচ্ছবি তেহরানের এই কবরস্থানে স্পষ্ট ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি...

Related Articles

ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ২০০

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে...

দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

দক্ষিণ লেবাননের শহর খিয়ামে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু...

হরমুজ প্রণালি অচল : মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে প্রায় ৬০%

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের...

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটার আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ...