Home আঞ্চলিক সিলেটের জৈন্তাপুরে অভিযান, মৃত গরুর মাংস বিক্রয়ের অভিযোগ
আঞ্চলিকসিলেট

সিলেটের জৈন্তাপুরে অভিযান, মৃত গরুর মাংস বিক্রয়ের অভিযোগ

Share
Share

সিলেটের জৈন্তাপুর উপজেলা-এর হরিপুর বাজারে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাংস জব্দ করা হয়েছে। একই সময়ে দোকানে থাকা একটি জীবিত গরু নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার হেমু বেলুপাড়া এলাকার মাংস ব্যবসায়ী শমসুল মিয়া (৫০) তার দোকানে মৃত গরুর মাংস বিক্রি করছেন—এমন খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের পরগনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন মাওলানা এমাদ উদ্দিন গরু জবাই করে থাকেন। তবে সোমবার কোনো গরু জবাই না করেই শমসুল মিয়া তার দোকানে মাংস বিক্রি শুরু করলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব ও জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে দোকান থেকে একটি গরু চিতরা প্রায় ৯০ কেজি মাংস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এছাড়া দোকানের দুটি ফ্রিজে রাখা আরও প্রায় ৫০ হাজার টাকার মাংস জব্দ করা হয়।

এ সময় দোকানে থাকা আরেকটি জীবিত গরু ৭৩ হাজার টাকায় জনৈক আব্দুল হান্নান-এর কাছে নিলামে বিক্রি করা হয়। জব্দকৃত মাংস ফতেপুর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান রফিক আহমদ-এর জিম্মায় দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জৈন্তাপুর থানা বলেন, হরিপুর বাজারের একটি মাংসের দোকানে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ভুক্তভোগী...

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহত ৬

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা...

Related Articles

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার...

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

;