Home জন্মদিন ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ এমপির সৌজন্য সাক্ষাৎ
জন্মদিনজীবনযাপনমধ্যপ্রাচ্য

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ এমপির সৌজন্য সাক্ষাৎ

Share
Share

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহান আবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম।

সোমবার (১৬ মার্চ) সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে অনুষ্ঠিত সাক্ষাৎকালে সংসদ সদস্য আব্দুল করিম দখলদার ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, “এই শোক শুধু ইরানের জনগণের নয়, বরং বিশ্ব মুসলিম উম্মাহর জন্যও এক বেদনাদায়ক ঘটনা। মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদায় জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন।”

রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় তিনি চলমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমেরিকা ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থানের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণের সহমর্মিতা ও সমর্থনের কথাও তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা, মিসরে ইখওয়ানুল মুসলিমিনের সংগ্রাম এবং উপমহাদেশে জামায়াতে ইসলামীর আন্দোলন—all মিলিতভাবে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। এ প্রেক্ষিতে তিনি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ইরানের শাসনব্যবস্থার আদর্শিক অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতেও বাংলাদেশি জাহাজ চলাচলের জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান সংসদ সদস্য আব্দুল করিম। তিনি উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনা, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সময় রাষ্ট্রদূতকে গাইবান্ধা জেলা সফরের জন্য আমন্ত্রণ জানান। জবাবে রাষ্ট্রদূত গাইবান্ধা সফরের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ইরান দূতাবাসের কনস্যুলার ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা মাহমুদ খসরভিও উপস্থিত ছিলেন। সভার শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় পরিবারের ৭৫ সদস্যকে হারিয়েছেন হানিয়া: পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল...

দক্ষিণখানে চিকিৎসক হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার: আলামত উন্মোচন করল সিআইডি

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু চাঞ্চল্যকর হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

Related Articles

জেনে নিন ধনে পাতা নিয়মিত খাওয়ার উপকারিতা

  ধনেপাতা খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে বহুল ব্যবহৃত একটি ভেষজ। এতে...

রন্ধনশিল্পের দক্ষতা প্রদর্শনের বড় ক্ষেত্র রেস্টুরেন্ট ব্যবসা: লুবানা ইয়াসমিন শম্পা

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, রন্ধনশিল্পে সিলেটের...

তোমরা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছো, এবার তা বন্ধ করো: ইরানকে ট্রাম্প

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

হেব্রনে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাসের ফিলিস্তিনি শিশু নিহত, বাবা–মাও আহত

দখলকৃত পশ্চিম তীরের হেব্রন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক...