Home আঞ্চলিক সিলেট সিটি কর্পোরেশনের সব সড়ক ‘এ’ গ্রেডে করার আশ্বাস
আঞ্চলিকসিলেট

সিলেট সিটি কর্পোরেশনের সব সড়ক ‘এ’ গ্রেডে করার আশ্বাস

Share
Share

সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত করার ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, নগরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং নাগরিক সেবার মান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে শারদা স্মৃতি ভবন-এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন-এর উদ্যোগে মহানগরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব এমন একজন প্রশাসককে দেওয়া হয়েছে, যার প্রতি দেশের প্রধানমন্ত্রীর আস্থা রয়েছে। তার নেতৃত্বে আগামী দিনে সিলেট নগরের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নগরের প্রতিটি সড়ককে পর্যায়ক্রমে ‘এ’ গ্রেডে উন্নীত করা হবে, যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হয় এবং নাগরিকরা উন্নত সড়ক যোগাযোগ সুবিধা পেতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। এ সময় সিলেট নগরের ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম ও ১ হাজার ২০১ জন মুয়াজ্জিনের মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের সম্মাননা দেওয়ার মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা ও রাজনৈতিক অধিকারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ফ্রান্স, সার্বিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলায় বিক্ষোভের...

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...

Related Articles

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার...

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

;