Home আঞ্চলিক বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা
আঞ্চলিকসিলেট

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

Share
Share

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। রোববার (১৫ মার্চ) গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা ও প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সংস্থাটির কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মো. শহিদুল ইসলাম, শিশু সুরক্ষা অফিসার এনথনি রংধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জানানো হয়, গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত, শিশুশ্রমমুক্ত এবং স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থী প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার কমানো, ক্ষুধামুক্ত সমাজ গঠনসহ মোট ছয়টি সামাজিক ইস্যুকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, এতদিন গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হলেও এখন থেকে ধাপে ধাপে বাকি ইউনিয়নগুলোতেও কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে পুরো উপজেলাজুড়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের সক্রিয় ভূমিকা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় আশা প্রকাশ করা হয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অচিরেই গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া, ক্ষুধা ও প্লাস্টিক ব্যবহারমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে...

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

Related Articles

কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির ছয়...

টেকনাফে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন...