Home আন্তর্জাতিক দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

Share
Share

দক্ষিণ লেবাননের শহর খিয়ামে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে । একই সঙ্গে বিভিন্ন এলাকায় বিমান হামলাও চালানো হয়েছে।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খিয়াম শহরে অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়েছে। স্থল অভিযান শুরুর বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনীও নিশ্চিত করেছে।

হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খিয়াম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। শহরটি দক্ষিণ লেবাননের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়।আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর জানিয়েছেন, খিয়াম ও এর আশপাশে ‘একটি বড় ধরনের যুদ্ধ চলছে’। সেখানকার উঁচু অবস্থান দুই পক্ষকেই কৌশলগত সুবিধা দেয়।
খোদর বলেছেন, ইসরায়েল মূলত হিজবুল্লাহর সরবরাহ লাইন এবং সামরিক সক্ষমতা বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, যাতে আরও অস্ত্র ও যোদ্ধা আনতে না পারে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার জবাবে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর পর সর্বশেষ এই সংঘাত শুরু হয়। ২০২৪ সালের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি ইসরায়েল একাধিকবার লঙ্ঘন করলেও হিজবুল্লাহ ইসরায়েলের ওপর কোনো হামলা চালায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সোমবার সকালে ইয়াতের শহরেও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া বুর্জ কালাউইয়া, সুলতানিয়া, চাকরা, কানতারা ও আস-সাওয়ানা এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তাদের সেনারা ‘দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে স্থল অভিযান পরিচালনার মাধ্যমে সামনের প্রতিরক্ষা এলাকা বিস্তারে’ মনোযোগ দিয়েছে।তাদের দাবি, এই অভিযানের অংশ হিসেবে ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস এবং সন্ত্রাসীদের নির্মূল’ করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিলে প্রায় ৮ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।আল জাজিরা তথ্য অনুযায়ী, লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০৭ জন শিশু এবং ৬৬ জন নারী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে একটি...