Home আন্তর্জাতিক হরমুজ প্রণালি অচল : মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে প্রায় ৬০%
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল : মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে প্রায় ৬০%

Share
হরমুজ প্রণালি অচল
Share

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, অঞ্চলটির জ্বালানি তেলের রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে গেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত আগের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আট দেশ—সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিদিন গড়ে ৯৭ লাখ ১০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে। অথচ ফেব্রুয়ারির একই সময়ে এই রপ্তানি ছিল দৈনিক প্রায় ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ব্যারেল। সেই হিসাবে রপ্তানিতে পতন হয়েছে প্রায় ৬০ শতাংশ।

এদিকে তেল রপ্তানি কমে যাওয়ায় সমুদ্রে ভাসমান মজুদ দ্রুত বাড়ছে। কেপলারের বিশ্লেষক জোহানেস রাবল জানান, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ভাসমান মজুদ ৫ কোটি ব্যারেল ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে এই ভাসমান মজুদের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ব্যারেল। ফলে অল্প সময়ের মধ্যেই তেলের মজুদ বেড়ে গেছে কয়েক গুণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে...

এটাই জুলাই বন্দোবস্ত, দ্রুত ‘ডান বা অ-ডান’ জুলাই বেছে নিয়ে গা বাঁচান: মাহফুজ আলম

জুলাই-আগস্টের গণ–আন্দোলনকে ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব কোনো...

Related Articles

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু...

হানিয়া ও খামেনি হত্যার কঠোর প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ...

প্রীতি ম্যাচ চলাকালে ব্রাজিলে ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস বন্দুক হামলায় মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক...

ভারতে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

ভারতের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় নেমে এসেছে চরম বিপর্যয়। কেরালা...