Home সাম্প্রতিক ‘ইফতারে বুট মুড়ি, রাতে ভাত দেয় না’ এতিমখানার সেই শিশুর যে  চিঠি ছুঁয়েছে হৃদয় 
সাম্প্রতিক

‘ইফতারে বুট মুড়ি, রাতে ভাত দেয় না’ এতিমখানার সেই শিশুর যে  চিঠি ছুঁয়েছে হৃদয় 

Share
‘ইফতারে বুট মুড়ি, রাতে ভাত দেয় না’
Share

রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানায় থাকা এক শিশুর, মায়ের কাছে লেখা সরল ভাষার একটি চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবেগঘন সেই চিঠি নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছে।

গত ১১ মার্চ নাসরিন আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে শিশুটির ছবি ও চিঠিটি প্রকাশ করা হয়। নাসরিন আক্তার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে, মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ একটা কাগজ হাতে দিলো!’

পোস্ট করা ছবিতে দেখা যায়, শিশুটির হাতে লেখা একটি চিঠি। ধারণা করা হচ্ছে, মায়ের হাতে দেওয়া ওই কাগজটিই ছিল তার নিজের লেখা চিঠি। চিঠিতে সে লিখেছে— ‘আম্মা, আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো। ভালো খাবার। একটা মশারি দিয়ো। আর চাদর দিয়ো। মশা কামড়ায়।’

শিশুটির সরল ও আবেগঘন ভাষায় লেখা এই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। অনেকে শিশুটির খোঁজখবর নেওয়া এবং তাকে সহায়তা করার আগ্রহও জানিয়েছেন।

পোস্টদাতা নাসরিন আক্তার মন্তব্যের ঘরে জানান, তিনিই শিশুটির মা। সহায়তা করতে ইচ্ছুকদের সুবিধার্থে তিনি এতিমখানার ঠিকানাও উল্লেখ করেছেন, যাতে আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে...

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

Related Articles

শূন্যরেখায় ‘গানপয়েন্টে’ কোলের শিশুসহ ৯ বাংলাদেশি জিম্মি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ...

২২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিদ্যালয়ের ফটকের সামনে উদ্ধার স্কুলছাত্রী নাদিয়া

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর...

সন্দ্বীপের নিখোঁজ যুবকের মরদেহ সীতাকুণ্ডে উদ্ধার

চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে নিখোঁজ হওয়া সন্দ্বীপের যুবক শহিদুল আলমের মরদেহ উদ্ধার...

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও...