Home জাতীয় তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম
জাতীয়

তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

Share
Share

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর পদে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৭ অনুযায়ী নিয়োগটি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা অ্যাটর্নি জেনারেলের সমতুল্য ভোগ করবেন তিনি।

একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা মোহাম্মদ তাজুল ইসলাম-এর নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আপিল বিভাগের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২৭ মে ১৯৯৩ সালে তিনি হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ৩০ ডিসেম্বর ২০২১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হবিগঞ্জ জেলার বাসিন্দা তিনি।

এই নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন ট্রাইব্যুনালের চলমান ও ভবিষ্যৎ মামলার কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত আমিনুল ইসলামের নেতৃত্বে আইসিটির কার্যক্রম কীভাবে অগ্রসর হয়, তা এখন দেখার বিষয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, রং ছোড়াছুড়ি,...

Related Articles

আজ পয়লা আষাঢ়: বর্ষার আগমনে প্রকৃতিতে নতুন সুর

আল আমিন খোকন, রাজবাড়ী গ্রীষ্মের তপ্ততা পেরিয়ে আজ নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ...

বর্ষা এলেই বাড়ে ভয়, উৎকণ্ঠায় টেকনাফ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষ

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বর্ষা মৌসুম শুরু হলেই কক্সবাজারের টেকনাফের পাহাড় ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...