Home আঞ্চলিক ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
আঞ্চলিক

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

Share
Share

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড নাইট’ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের সাধারণ যাত্রী ও ঢাকাগামী মানুষ। এ পরিস্থিতির অবসান এবং বন্ধ থাকা বাস সার্ভিস দ্রুত চালুর দাবিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে বাসস্ট্যান্ডে জড়ো হন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভূরুঙ্গামারী থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্ধারীঝাড় এলাকায় সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতার হাতে একটি নাইট কোচে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। তারা বলেন, এ ঘটনার সমাধান হওয়া উচিত ছিল আইনগত প্রক্রিয়ায়, কিন্তু বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

“জনগণের ন্যায্য দাবি—ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালু চাই” এবং “ভূরুঙ্গামারীর যাতায়াতের অধিকার নিশ্চিত করা হোক”—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মো. আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতে খারুল ইসলাম শ্যামা, উপজেলা বিএনপির সদস্য ও সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী মো. নিজাম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত। এছাড়া স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষও বক্তব্য রাখেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূরুঙ্গামারী একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ঢাকাগামী যোগাযোগের প্রধান মাধ্যম এই দূরপাল্লার বাস। দ্রুত বাস সার্ভিস পুনরায় চালু করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তারা প্রশাসন ও বাস মালিক সমিতির প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর)...

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড় অঙ্কের লোকসানের কথা উল্লেখ করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম...

Related Articles

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে নারী শিক্ষার্থীর অন্তরঙ্গ...

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে...

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার মুরাদনগরে কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তাদরীবুল...

;