Home জাতীয় অপরাধ ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্না; হাতেনাতে ধরলেন জুমারা
অপরাধজাতীয়সাম্প্রতিক

ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্না; হাতেনাতে ধরলেন জুমারা

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস দিয়ে শিক্ষার্থীদের খাবার তৈরির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ডাকসু নেতৃবৃন্দের এক আকস্মিক অভিযানে এই অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। টিএসসির পরিচালক কর্তৃক পরিচালিত এই ক্যাফেটেরিয়াটি সাধারণ শিক্ষার্থীদের কাছে ‘কলাভবন ক্যাফেটেরিয়া’ হিসেবে পরিচিত।

অভিযান পরিচালনা করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু। তাদের নেতৃত্বে একটি দল বিকেলে ক্যাফেটেরিয়ার রান্নাঘরে প্রবেশ করে দেখতে পান যে, রাতের খাবারের জন্য পচা ও নিম্নমানের মাংস রান্নার প্রস্তুতি চলছে। এই ঘটনায় উপস্থিত শিক্ষার্থী ও নেতৃবৃন্দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ফাতিমা তাসনিম জুমা জানান, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত মাংস রান্না করা হচ্ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাফেটেরিয়া ম্যানেজারকে জানানো হলে তিনি দায়সারা উত্তর দেন। জুমার দাবি অনুযায়ী, ম্যানেজার উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তিনি নিজেই তাদের এই মাংস রান্না করার নির্দেশ দিয়েছেন। ম্যানেজারের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে বিস্ময় প্রকাশ করেন অভিযানকারীরা।

ডাকসু নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান চালানো হলে অনেক সময় তাদের ‘মব’ বা হেনস্তা করার চেষ্টা করা হয়। তারা মনে করেন, শিক্ষার্থীদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব, কিন্তু সেখানে বাধা দেওয়া হচ্ছে। ক্যাফেটেরিয়ার সার্বিক পরিবেশ এবং খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ ছিল।

ঘটনার পর ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ফাতিমা তাসনিম জুমা বলেন, আমরা বিষয়টি প্রক্টরকে অবহিত করেছি। এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই গুরুতর অন্যায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

এবারের বিশ্বকাপের দ্রুততম গোল চেক প্রজাতন্ত্রের

নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...