Home আন্তর্জাতিক ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিকসাম্প্রতিক

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

Share
Share
ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই অভিযানের অংশ হিসেবে তেহরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।
বুধবার (২৯ এপ্রিল) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ চাপ প্রয়োগের প্রচারণা শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ কবজায় নিয়েছি এবং বিশ্বজুড়ে ইরানের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ (স্থগিত) করা হচ্ছে।”
বেসেন্ট আরও জানান, ইরান থেকে তেল ক্রেতাদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এ পদক্ষেপকে উপহাস করে বলেছে, এতে বিশ্ববাজারে তেলের দাম কেবল বাড়বে।
এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মার্কিন ট্রেজারি সেক্রেটারির এই তৎপরতাকে ‘আবর্জনা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

এবারের বিশ্বকাপের দ্রুততম গোল চেক প্রজাতন্ত্রের

নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...