Home বিনোদন চলচ্চিত্র ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে প্রস্তুত স্বস্তিকা,তবে…
চলচ্চিত্রবিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে প্রস্তুত স্বস্তিকা,তবে…

Share
Share

পশ্চিমবঙ্গের তরুণ অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবার খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে খোলাখুলি মত জানালেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চিত্রনাট্যের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন, তবে তার আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করে নিতে চান।

১৪ বছর ধরে অভিনয়জগতে সক্রিয় স্বস্তিকা ছোট পর্দায় নায়িকা চরিত্রে যেমন জনপ্রিয়, বড় পর্দায় খলনায়িকা হিসেবেও দর্শকের মন জয় করেছেন। অরিত্র মুখোপাধ্যায়ের ‘ফাটাফাটি’ ছবিতে তাঁর চরিত্র দর্শকদের ক্ষুব্ধ করলেও অভিনয় দক্ষতার প্রশংসা কুড়িয়েছে। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, টিকে থাকতে হলে বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়া জরুরি, কারণ একঘেয়ে চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী নন।

খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক যখন টলিউডে চলমান, তখন স্বস্তিকা জানালেন, তিনি কারও অনুসরণ না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন মিমি চক্রবর্তীর নাম, যিনি সম্প্রতি ‘রক্তবীজ ২’-এ বিকিনি দৃশ্যে অভিনয় করেছিলেন। স্বস্তিকার ভাষায়, ‘‘মিমিদি নিজেকে আগে তৈরি করেছিলেন। আমিও ঠিক সেভাবেই করব।’’

তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, কেবলমাত্র গল্পের প্রয়োজনেই এমন দৃশ্যে কাজ করবেন। দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য অভিনয় উপহার দিতে নিজের শারীরিক গড়ন ও মানসিক প্রস্তুতির ওপর জোর দেবেন। তাঁর মতে, নায়িকাদের সাফল্যের জন্য সবসময় খোলামেলা চরিত্রে অভিনয় করতে হবে—এমন ধারণা একপেশে। বরং চরিত্রের গভীরতা ও অভিনয়ের বৈচিত্র্যই তাঁকে টিকিয়ে রাখবে দীর্ঘসময়।

বর্তমানে স্বস্তিকা নতুন ত্রিকোণ প্রেমের সিনেমা ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে অভিনয় করছেন, যেখানে তাঁর বিপরীতে আছেন গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত। টিভি থেকে বড় পর্দা—সবখানেই নিজের অভিনয়শৈলী দিয়ে আলোচনায় থাকতে চান তিনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। মঙ্গলবার...

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের এনকাউন্টারে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে পুলিশের দাবি,...

Related Articles

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নিকাহের পর নামলেন

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল...

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের...

গুগলে ফোন করে আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে বলেছিলাম, ওরা রাজি হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের...

আফগানিস্তান ম্যাচের আগের রাতে দুবাইয়ে শপিংয়ে গিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার?

নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শারজায় গতকাল...

;