Home আন্তর্জাতিক ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরই গাজায় ইসরায়েলি তাণ্ডব, একদিনে নিহত ১৯
আন্তর্জাতিকসাম্প্রতিক

ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরই গাজায় ইসরায়েলি তাণ্ডব, একদিনে নিহত ১৯

Share
Share

গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা ঘোষণার পরও উপত্যকাটিতে কমেনি ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। রোববার (২ আগস্ট) দিনভর গাজার বিভিন্ন জনপদে চালানো ব্যাপক বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

গাজার বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একাধিক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পশ্চিম গাজার আল-সুসি টাওয়ারের একটি আবাসিক ভবনে বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হন। নিহতদের মধ্যে ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছরের শিশু সন্তান আজ্জাম রয়েছেন। এছাড়া খান ইউনিসের আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য এবং মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক প্রবীণ দম্পতি ও মোটরসাইকেলে থাকা দুই ভাই প্রাণ হারিয়েছেন।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এবং গাজা সিটির রেমাল এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে চালানো ড্রোন হামলায় শিশুসহ আরও বেশ কয়েকজন নিহত হন। হামলায় শুধু আবাসিক ভবনই নয়, বাদ পড়েনি চিকিৎসাসেবা কেন্দ্রও। দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের সংলগ্ন ওষুধের গুদামে চালোনো হামলায় দুটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, চিকিৎসা সরবরাহ ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে ওষুধ ও রোগকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।

এর আগে শুক্রবার ট্রাম্প সমর্থিত ‘বোর্ড অব পিস’ এবং প্রস্তাবিত ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ গাজায় যুদ্ধবিরতি পরবর্তী ধাপ বাস্তবায়নের একটি পরিকল্পনা উন্মোচন করে। হামাস এই প্রস্তাব মেনে নিয়েছে বলে দাবি করা হলেও ইসরায়েল এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। চুক্তি প্রক্রিয়ার আলোচনার মধ্যেই গাজায় প্রাণহানি অব্যাহত রয়েছে। তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পীরগঞ্জে জামায়াতের গণমিছিল

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে...

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...

Related Articles

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা-এনডিটিভির প্রতিবেদন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই...

ইউরোপজুড়ে তাপদাহে ড্যানিউবের পানি হ্রাস, ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি যুদ্ধজাহাজ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপদাহের প্রভাবে শুকিয়ে যাওয়া ড্যানিউব নদীর বুকে ভেসে উঠেছে...

মধ্যপ্রাচ্য সংঘাত: ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত, ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে শিশুদের ওপর। ইরান...

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে অভিযানে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায়...