Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য সংঘাত: ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত, ইউনিসেফের উদ্বেগ প্রকাশ
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য সংঘাত: ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত, ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে শিশুদের ওপর। ইরান ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে এ পর্যন্ত চার হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে কেবল ইরানেই শিশু হতাহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল ফোফানা এক বিশেষ বিবৃতিতে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গত পাঁচ মাসের টানা সংঘাতময় পরিস্থিতিতে ইরানে ৩৮৬ জন শিশু প্রাণ হারিয়েছে এবং আরও দুই হাজার ১১৭ জন শিশু গুরুতর আহত হয়েছে। ফলে দেশটিতে মোট শিশু হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫০৩ জনে।

বিবৃতিতে সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে জানানো হয়, গত ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলীয় কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মা-বাবার সঙ্গে মাত্র দুই বছর বয়সী এক শিশু প্রাণ হারায়। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়। এই চিত্র তুলে ধরে ফোফানা বলেন, যে যুদ্ধ শিশুরা শুরু করেনি এবং যা থামানোর কোনো ক্ষমতা তাদের নেই, সেই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে তাদেরই।

ইউনিসেফ প্রধান অত্যন্ত ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন যে, ঘরবাড়ি, বিদ্যালয় বা নিজ এলাকার মতো যেসব স্থানে শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, ঠিক সেখানেই তারা প্রাণ হারাচ্ছে কিংবা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। সংস্থাটি অবিলম্বে এই সহিংসতা বন্ধ এবং পূর্ণ যুদ্ধবিরতি পালনের জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে বিবদমান সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায়...

চব্বিশের ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?

২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার সময় জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন পুলিশ সদস্য আব্দুল মালেক। হামলার মধ্যে ছোট ভাইকে ফোন করে...

Related Articles

ইউরোপজুড়ে তাপদাহে ড্যানিউবের পানি হ্রাস, ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি যুদ্ধজাহাজ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপদাহের প্রভাবে শুকিয়ে যাওয়া ড্যানিউব নদীর বুকে ভেসে উঠেছে...

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে অভিযানে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায়...

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

পার্শ্ববর্তী দেশ মিশরে সৃষ্ট একটি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে দক্ষিণ ইসরায়েল...

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের...