Home জাতীয় অপরাধ অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

Share
Share

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত স্বামী লিটন সরকারকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (২ আগস্ট) রাতে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকা থেকে নিহত পপি রাণীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় অটোরিকশাচালক লিটন সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য ও পারিবারিক বিভিন্ন কারণে তিনি প্রায়ই দুই সন্তানের জননী পপি রাণীর ওপর অমানুষিক নির্যাতন চালাতেন। শনিবার (১ আগস্ট) দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের সাত বছর বয়সী অবুঝ সন্তানের সামনেই লাঠি দিয়ে পপিকে নির্মমভাবে পেটাতে থাকেন লিটন। বেধড়ক মারধরের একপর্যায়ে পপি অচেতন হয়ে পড়লে তাকে বাথরুমের সামনে ফেলে রেখে তিনি স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে সন্ধ্যার দিকে পপির শারীরিক অবস্থার চরম অবনতি হলে স্থানীয়দের চাপে লিটন তাকে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা পরিমল সরকার ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে জানান, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর অত্যাচার করা হতো। ইতিপূর্বেও পপিকে মারধর করে খালের পাড়ে ফেলে রাখা হয়েছিল। বারবার আপস-মীমাংসা করে মেয়েকে স্বামীর সংসারে পাঠানো হলেও শেষ রক্ষা হলো না।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত স্বামী লিটন সরকারকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে চাঞ্চল্যকর ও...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় থমথমে পরিস্থিতির মধ্যে নতুন ও চাঞ্চল্যকর...

Related Articles

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে...

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থসংকট, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তিন চিঠিতেও সাড়া মেলেনি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। বকেয়া...

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

;