Home আঞ্চলিক টাঙ্গন নদীতে অবৈধ বালু উত্তোলন: পীরগঞ্জে চালকসহ ২ জনের কারাদণ্ড
আঞ্চলিক

টাঙ্গন নদীতে অবৈধ বালু উত্তোলন: পীরগঞ্জে চালকসহ ২ জনের কারাদণ্ড

Share
Share

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও 


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি ট্রাক্টর-ট্রলি জব্দ করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কোষাবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন. এম. ইসফাকুল কবীর এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের ছেলে ট্রাক্টরচালক আবুল কালাম এবং কাঁঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে তার সহকারী রাজু ইসলাম।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, কোষাবন্দর এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টর-ট্রলিতে বালু তোলার ঘটনায় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইসফাকুল কবীর বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন করে আইন লঙ্ঘনের দায়ে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ট্রলি জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা...

মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ শিশু উদ্ধার, স্বজনদের সন্ধানে পুলিশ

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে...

টেকনাফে ফের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের...