Home জাতীয় অপরাধ রামপালে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা: দুইজনকে কারাদণ্ড ও জরিমানা
অপরাধআঞ্চলিক

রামপালে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা: দুইজনকে কারাদণ্ড ও জরিমানা

Share
Share

বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাটের রামপালে মরা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
রোববার সকালে উপজেলার ফয়লা হাটে এ অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপালের গোবিন্দপুর গ্রামের হারুন অর রশিদ এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার। তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও ভেটেরিনারি সার্জন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জব্দ করা মাংস পরীক্ষা করে দেখা যায়, তা পচনশীল এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার ঘটনাস্থলে উপস্থিত থেকে মাংস পরিদর্শন করেন এবং তা নষ্ট করার পরামর্শ দেন। পরে পচা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো শেষ হয়নি বিচারিক কার্যক্রম

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২...

পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

  নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক...

বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ...

বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়া-সংক্রান্ত বিরোধে গ্রেপ্তার ৩

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে...