Home জাতীয় জামালপুর সীমান্তে পুশইন ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি
জাতীয়

জামালপুর সীমান্তে পুশইন ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

Share
Share

এমরান হোসেন, জামালপুর


ভারত থেকে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জামালপুর সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে দিন-রাত টহল, নজরদারি এবং স্থানীয়দের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫টি বিওপি এলাকার প্রায় ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় জনগণকে নিয়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ, অপতৎপরতা এবং পুশইন প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে স্থানীয়দের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং সন্দেহজনক কিছু দেখলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বিজিবির টহল কার্যক্রম আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে। দিন ও রাতের বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে, এতে সীমান্ত নিরাপত্তা জোরদার হয়েছে বলে তারা মনে করছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতা নেওয়া হচ্ছে। আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও জানান, বর্তমানে জামালপুর সীমান্ত দিয়ে কোনো পুশইন বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙনে রামপালে শতাধিক পরিবার ভিটেমাটিছাড়া

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের তীরবর্তী এলাকায় তীব্র...

সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪৩৪১ হাজীকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের...