Home আঞ্চলিক ঝিনাইদহে ডাকাতির সময় অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
আঞ্চলিক

ঝিনাইদহে ডাকাতির সময় অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

Share
Share

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে একটি অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা এক নারী সন্তান প্রসব করেন। পরে নবজাতকের মৃত্যু হয়। ডাকাতেরা ওই নারীর পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২২ নভেম্বর) ভোর তিনটার দিকে উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়া এলাকার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদক।

আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যশোরের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। পথে সিংদহ এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাঁদের অ্যাম্বুলেন্সের গতিরোধ করে সাত থেকে আটজনের একটি মুখোশধারী দল।

তাঁর অভিযোগ, ডাকাতেরা তাঁর মা ও শাশুড়িসহ পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়।

নোমান বলেন, ডাকাতির ঘটনায় তাঁর স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। এর মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে ঘটনার বিস্তারিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে সড়কের ওপর গাছ ফেলে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি করা হয়েছে বলে জানা গেছে।

তিনি জানান, ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে থাকা সন্তানসম্ভবা নারীর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তবে ঘটনার পরপরই নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবজাতকের মৃত্যুর খবরও পেয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটে লেনদেন করতে পারছেন না কিছু গ্রাহক, অন্যদের সেবা সচল

গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা কিছু মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)...

আত্মসমর্পণে আগ্রহ, নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালেন চট্টগ্রামের রায়হান

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত রায়হান পুলিশের কাছে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন।...

জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবদলের এক কর্মীকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে...

পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে গুলি, আহত ৫

পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা...

;