Home সাম্প্রতিক ঘরের দরজা আটকে বাইরে গিয়েছিলেন মা, পুড়ে অঙ্গার ছেলে, মেয়ে হাসপাতালে
সাম্প্রতিক

ঘরের দরজা আটকে বাইরে গিয়েছিলেন মা, পুড়ে অঙ্গার ছেলে, মেয়ে হাসপাতালে

Share
Share

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরিয়ম আক্তার নামে আরেক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনাছ ও আহত মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। এ সময় চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে জেসমিন বেগম ঘরের দরজা বন্ধ করে বাড়ির সামনের রাস্তায় যান। এর কিছুক্ষণ পর তাঁর বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে দুই শিশু ঘুমিয়ে ছিল। আগুনের তীব্রতা দেখে স্থানীয় লোকজন ছুটে এলেও আগুনের কারণে ঘরে প্রবেশ করতে পারেননি।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এরপর ঘরের ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে আগুনে পুড়ে আনাছের মৃত্যু হয়। অপর শিশু মরিয়মকে টিনের নিচ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

অগ্নিকাণ্ডে মো. মিজানুর রহমানের দুই ছেলে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, তৈজসপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে সবকিছু হারিয়ে পরিবার দুটি এখন নিঃস্ব।

প্রত্যক্ষদর্শী শামছুল আলম টুটুল বলেন, আগুনের ভয়াবহতা এবং ঘরের দরজা বন্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। এ কারণে শিশু দুটিকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানান।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খাঁন খলিলুর রহমান বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরে বিদ্যুতের সংযোগ ও গ্যাস সিলিন্ডার ছিল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং অন্য এক শিশু আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে জায়েদ হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি সংসদ সদস্য ও জেলা প্রশাসককে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।

এদিকে অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু, অপর শিশুর গুরুতর দগ্ধ হওয়া এবং দুটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;