Home আঞ্চলিক পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে গুলি, আহত ৫
আঞ্চলিক

পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে গুলি, আহত ৫

Share
Share

পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাঁদের ওপর অতর্কিত হামলা চালান এবং লক্ষ্য করে গুলি ছোড়েন।

এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রত্যেকের পায়ে গুলি লেগেছে।

তিনি বলেন, গুলিগুলো শরীরের গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটে লেনদেন করতে পারছেন না কিছু গ্রাহক, অন্যদের সেবা সচল

গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা কিছু মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)...

আত্মসমর্পণে আগ্রহ, নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালেন চট্টগ্রামের রায়হান

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত রায়হান পুলিশের কাছে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন।...

জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবদলের এক কর্মীকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে...

ঝিনাইদহে ডাকাতির সময় অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে একটি অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ...

;