Home জাতীয় ঝড়ে পড়ে যাওয়া গাছ ফের দাঁড়িয়ে গেল, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
জাতীয়

ঝড়ে পড়ে যাওয়া গাছ ফের দাঁড়িয়ে গেল, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়া একটি গাছ হঠাৎ আবার দাঁড়িয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে এক প্রচণ্ড ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করা হলে কাঠুরিয়ারা ডালপালা ও অংশবিশেষ কেটে ফেলেন।
স্থানীয়দের দাবি, কাটার কাজ চলাকালীন সময়েই হঠাৎ গাছটির অবশিষ্ট অংশ আবার দাঁড়িয়ে যায়। এরপর থেকেই বিষয়টি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৪ জুন) সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ ফুট উচ্চতার ডালপালাবিহীন একটি অংশ কিছুটা হেলে দাঁড়িয়ে রয়েছে। গাছের গোড়া ও শিকড় অংশ এখনও দৃশ্যমান, পাশে কেটে ফেলা অংশ পড়ে আছে।
ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ধর্মীয় অনুভূতিও তৈরি হয়েছে। গাছের গোড়ায় লাল কাপড় বাঁধা হয়েছে, কেউ কেউ সেখানে মোমবাতি ও আগরবাতি জ্বালাচ্ছেন। অনেকে আবার মানত করছেন এবং গাছের শিকড় সংগ্রহ করছেন রোগ-ব্যাধি নিরাময়ের আশায়।
মুন্সীবাড়ির সদস্য শারমীন সুলতানা দাবি করেন, ঝড়ে গাছটি পড়ে যাওয়ার পর কাটার সময় তিনি নিজ চোখে সেটিকে আবার দাঁড়িয়ে যেতে দেখেন। তার ভাষায়, বিষয়টি দেখে আশপাশের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন।
গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, ঝড়ে গাছটি উপড়ে পড়েছিল এবং পরে তা বিক্রি করা হয়। কাটার পরই এটি আবার দাঁড়িয়ে যায়। কীভাবে এমন ঘটেছে, তা আল্লাহই ভালো জানেন।
অন্যদিকে কাঠুরিয়া মো. আমিন মিয়া জানান, গাছটি শিকড়সহ পড়ে থাকায় তিনি কাটার কাজ শুরু করেছিলেন। তবে গাছে জিন-ভূত আছে—এমন বিশ্বাস তিনি করেন না।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে গাছটি কীভাবে আবার দাঁড়িয়ে গেল, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের...

৬৪ বছরেও অডিটোরিয়াম হয়নি ভোলা সরকারি কলেজে

প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম...

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার...

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী না দেওয়ার জন্য সরকারের...