Home সাম্প্রতিক বিশ্ববাজারে কমল তেলের দাম
সাম্প্রতিক

বিশ্ববাজারে কমল তেলের দাম

Share
Share

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমে আসায় এই দরপতন দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা গেছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এবং আঞ্চলিক সংঘাত বিস্তারের আশঙ্কা কমে আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম ফিরে আসার প্রত্যাশাও তেলের দামে চাপ কমিয়েছে।
জিএমটি সময় সকাল ১০টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৬ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯০ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ১২ ডলারে দাঁড়ায়।
এর আগে কুয়েতে ড্রোন হামলা এবং হরমুজ প্রণালির আশপাশে উত্তেজনা বাড়ার কারণে তেলের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত পাওয়ায় এক দিনের ব্যবধানে আবারও দামে পতন ঘটে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর আগামী দিনে তেলের বাজারের ওঠানামা অনেকাংশে নির্ভর করবে। যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতি অব্যাহত থাকলে বাজারে আরও স্থিতিশীলতা আসতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...

‘ফাদার অব অল বোমস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফাদার অব অল বোমস’ নামে একটি নতুন বিধ্বংসী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রটি শত্রুপক্ষের...

Related Articles

রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনিও একসময় শেখ...

‘শত্রুর সঙ্গেও ইনসাফ চাই’, তাহলে মানিক পশারীর দাফনে বাধা কেন: রাশেদ খাঁন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায়...

;