Home আঞ্চলিক জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রহনপুরে জামায়াতের মিছিল
আঞ্চলিক

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রহনপুরে জামায়াতের মিছিল

Share
Share

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার বিকেলে রহনপুর পৌরসভার খোয়াড় মোড় থেকে মিছিলটি বের হয়। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুলের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর কলোনি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ আলম, উপজেলা নায়েবে আমির আব্দুর রহমান, রহনপুর পৌর জামায়াতের আমির মাইনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, পৌর সেক্রেটারি মানিক রায়হান এবং শিবির নেতা আব্দুল্লাহ।

বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিলে অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

;