Home জাতীয় অপরাধ জামালপুরে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় পিতা নিহত , ছেলের শ্বশুরসহ আটক ৬
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

জামালপুরে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় পিতা নিহত , ছেলের শ্বশুরসহ আটক ৬

Share
Share

জামালপুরে ছেলে ও ছেলের বউয়ের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় ছেলের বাবা আব্দুল হাকিম (৫০) নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলের শ্বশুরসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার ঝাওলা গোপালপুর এলাকার আব্দুল হাকিমের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। ছেলে মো. শামীম মিয়া ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে তিনি স্ত্রীকে সাথে নিয়েই থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিগত প্রায় পাঁচ বছর আগে সদর উপজেলার নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামরুন নাহারের সঙ্গে আব্দুল হাকিমের ছেলে শামীম মিয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় বিয়ের পর থেকেই বিরোধ চলে আসছে। বিষয়টির মীমাংসার জন্য গতকাল রাতে আব্দুল হাকিমের বাড়িতে সালিশ বসে। সালিশ বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বাক বিতন্ডার মধ্যেই শামীমের শ্বশুর ও তাঁর স্বজনেরা আব্দুল হাকিমকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে।

নিহত আব্দুল হাকিমের ভাতিজা নয়ন মিয়া বলেন- গত মাসে শামীমের সঙ্গে একাধিকবার তার স্ত্রীর ঝগড়া বিবাদ হয়। ঈদের আগের দিন শামীম বাড়িতে আসলেও তার স্ত্রী মাঝপথ থেকেই বাপের বাড়িতে চলে যান। ঈদ শেষে কর্মস্থলে ফিরে গেলে সেখানে তাদের মধ্যে ঝগড়া বিবাদ আরও বেশি হলে পরিস্থিতি স্বাভাবিক করতে স্ত্রীকে আবার গ্রামের বাড়িতে নিয়ে আসে শামীম। পরে তাঁর স্ত্রী বাবার বাড়িতে খবর দিলে গতকাল বুধবার ১০-১২ জন লোক আমাদের বাড়িতে আসেন। দুই পক্ষের কথাবার্তা চলার মধ্যেই কিছু বুঝে ওঠার আগেই চাচা, চাচি ও চাচাতো বোনের ওপর হামলা চালান তাঁরা। এতে গুরুতর আহত হয়ে চাচা আব্দুল হাকিম মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ দত্তের একমাত্র মেয়ের পড়ালেখার সার্বিক দায়িত্ব নিয়েছেন সংসদ সদস্য (এমপি) আমির...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানেরবাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার...

Related Articles

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তাসনিম জারার আবেগঘন পোস্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাঁকে...

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি...

মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

  বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে...

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আযমের নামে অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর সাবেক আমির ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত অধ্যাপক...