Home জাতীয় দুর্ঘটনা জামালপুরে নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু
দুর্ঘটনা

জামালপুরে নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু

Share
Share

এমরান হোসেন ,জামালপুর


জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মাহতাব উদ্দৌলা পাহলোয়ান শাকিল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গুঠাইল বাজারের পাইলিংপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মো. শাহারিয়া পাহলোয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামেন শাকিল। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা নোমানুর রশিদ নয়ন বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে...

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক...

গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২)...

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...