Home জাতীয় অপরাধ জামালপুরে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে প্রবাসী গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

জামালপুরে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে প্রবাসী গ্রেপ্তার

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)


জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি প্রবাসী সোহাগ মিয়ার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ভুক্তভোগী নারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তিনি। পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

​গত শনিবার (২৩ মে) রাত ৮টার দিকে সরিষাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সোহাগ মিয়া উপজেলার চর বাঙ্গালী গ্রামের শফিক মিয়ার ছেলে।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীরককপপ প্রথম স্বামীর সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। ৪ বছর আগে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর প্রতিবেশী সোহাগ মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একপর্যায়ে সোহাগকে সৌদি আরব পাঠিয়ে দেওয়া হয়।

​তবে প্রবাসে থেকেও ওই নারীর সাথে নিয়মিত যোগাযোগ রাখত সোহাগ। বিয়ের প্রলোভন দেখিয়ে সে মিনাকে ঢাকায় একটি বাসা ভাড়াও করে দেয়। দীর্ঘ চার বছর প্রবাসে থাকাকালীন ইমু ও মেসেঞ্জারের মাধ্যমে মানসিকভাবে নিয়ন্ত্রণ করত।

​গত ১৫ মে সোহাগ মিয়া দেশে ফিরে আসে। বাড়ি ফেরার ৯ দিন পর সে ভুক্তভোগী নারীকে ঢাকার বাসা ছেড়ে সরিষাবাড়ীতে চলে আসতে বলে। ওই নারী এলাকায় ফিরে এলে কৃষ্ণপুর গ্রামে তার উকিল নানার বাড়িতে গিয়ে স্বামীর পরিচয়ে শারীরিক সম্পর্ক না করলে সোহাগ তাকে বিয়ে করবে না বলে শর্ত দেয়। নিরুপায় হয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হন ওই নারী। পরে গত ২৩ মে রাত আনুমানিক ৮টার দিকে কৃষ্ণপুর গ্রামের ওই আত্মীয়ের বাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে মিনাকে জোরপূর্বক ধর্ষণ করে সোহাগ।

​বিষয়টি ভুক্তভোগী নারীর উকিল নানার সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক তার পরিবারকে খবর দেন। রাত ৯টার দিকে ভুক্তভোগী নারীর পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছালে বেগতিক দেখে সোহাগ ওই নারীর ব্যবহৃত ‘ওপ্পো’ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে কৌশলে পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত যুবক সোহাগ মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দে দুদকের অভিযান: মালামালের তালিকা তৈরি শুরু

আদালতের নির্দেশনার পর সাবেক বিতর্কিত সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের ফ্ল্যাটে মালামালের তালিকা তৈরির কাজ...

যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের আলোচিত ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ তার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিনের পলাতক জীবনের পর...

Related Articles

রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইয়ে আহত আজিজুর

জুলাই গণ-আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর মাথার রক্তক্ষরণ ঠেকাতে যে জাতীয় পতাকা মাথায়...

‘আলিফের চোখটা ফেরত দিন’: তারেক রহমানের প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সিলেটের গোলাপগঞ্জে...

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত, আরেক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল...

খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা...