নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঘিওন গ্রামের মোসা. সেলিনা (পিতা: জহাক, মাতা: আসিয়ান) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। গত ১৯ মে খালার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, সেলিনা ওই দিন জগত এনায়েতপুর এলাকায় তাঁর খালার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে তিনি সেখানে পৌঁছানোর আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা জানান, তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বর্তমানে বন্ধ রয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
এ বিষয়ে কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে দ্রুত ০১৭৮০-৯৮৬৯২৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a comment