Home আঞ্চলিক চিকিৎসার জন্য ইতালি পৌঁছানোর একদিন পরই মারা গেলেন ফেনীর সোহাগ 
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়

চিকিৎসার জন্য ইতালি পৌঁছানোর একদিন পরই মারা গেলেন ফেনীর সোহাগ 

Share
Share

ইতালির রাজধানী রোমে পৌঁছানোর একদিন পরই মারা গেছেন ফেনীর পরশুরাম পৌর এলাকার যুবক সোহাগ দেওয়ান (৩২)। শ্বাসনালির ক্যান্সারের জন্য চিকিৎসার উদ্দেশ্যে সম্প্রতি ইতালি গিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোহাগ দেওয়ান পরশুরাম পৌর এলাকার মীরু দেওয়ানের ছোট ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, রোমে পৌঁছার পরপরই তিনি বড় ভাই বাবলু দেওয়ানের সঙ্গে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার শ্বাসনালির ১৫ শতাংশ ক্যান্সারে আক্রান্ত হলেও ওষুধে সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসা শেষে ভাইয়ের বাসায় ফেরার পর সোমবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, “চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার আশা নিয়ে ইতালি গিয়েছিল আমার ছেলে। কিন্তু ভাগ্যের পরিহাস—সেখানে গিয়েই লাশ হলো সে।” তিনি আরও জানান, বড় ছেলে বাবলু দেওয়ান মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করছেন।

বড় বোন আয়েশা আক্তার জানান, ইতালিতে চিকিৎসার পাশাপাশি কাজের সুযোগ পাওয়াটাও ছিল সোহাগের স্বপ্ন। এ জন্য তিনি বৈধ পথে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পন্সর ভিসার আবেদন করেন। গত ২ জুলাই তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) অনুমোদিত হয়। এরপর ২৮ জুলাই হাতে পান ইতালির ভিসা। দেশে আত্মীয়-স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে ১৬ আগস্ট ঢাকা থেকে বিমানে রওনা দেন এবং ১৭ আগস্ট বিকেলে রোমে পৌঁছান। স্বপ্নের দেশে গিয়েও মাত্র একদিনের মাথায় জীবনের ইতি টানলেন ফেনীর সোহাগ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আবেদন

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের দাবিতে একটি কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনকারীরা সরকারের দায়িত্ব পালনের...

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বড় ধরনের হামলার...

Related Articles

মানবজমিনের অনুসন্ধান ,তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব এবং বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ...

খুব দ্রুতই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও ইরান-মার্কিন স্নায়ুযুদ্ধের আবহে এক ইতিবাচক এবং শক্তিশালী বার্তা...

লন্ডনে বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে সমকামী সাজাতে সহায়তাকারী দুই প্রতারক গ্রেপ্তার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি গোপন অনুসন্ধানের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ...

শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ...