Home জাতীয় বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, ১৬ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ
জাতীয়

বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, ১৬ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ

Share
Share

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টা থেকে স্পিলওয়ের ১৬টি গেট আংশিক খুলে পানি নিঃসরণ শুরু করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বুধবার (২০ আগস্ট) সকালে কাপ্তাই পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. কয়সুল বারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উজান ও ভাটির এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধ ও স্পিলওয়ের ওপর চাপ কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।

কয়সুল বারী আরও বলেন, “পানি ছাড়ার এই প্রক্রিয়াটি নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে, যাতে হ্রদের নিরাপত্তা এবং আশপাশের এলাকার সুরক্ষা নিশ্চিত করা যায়।”

প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৮ দশমিক ২৩ ফুট এমএসএল। নির্ধারিত বিপৎসীমা হলো ১০৯ ফুট এমএসএল। অর্থাৎ, মাত্র ০.৭৭ ফুট দূরেই পানি বিপৎসীমা অতিক্রম করবে।

কাপ্তাই হ্রদে পানির স্তর বাড়তে থাকায় স্থানীয়দের বন্যা পরিস্থিতির জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু হয়েছে। এর ফলে...

তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের রাজধানী তেহরানে...

১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত

গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য ‎

ম. ম. রবি ডাকুয়া সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার এবং...