Home আন্তর্জাতিক গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন ট্রাম্প

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির পর গাজায় গঠিত হবে একটি অন্তর্বর্তী সরকার, যার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন স্বয়ং ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েল ও এক্সিওস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই উদ্যোগের কথা জানান।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারে অন্যান্য বৈশ্বিক নেতারাও থাকবেন, যার মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নামও রয়েছে। এই সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় “দ্য বোর্ড অব পিস” বা শান্তি প্রশাসন নামে কার্যক্রম চালাবে।

ট্রাম্পের দাবি, এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হবে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, হামাসের প্রভাবমুক্ত করা এবং ধাপে ধাপে ফিলিস্তিনিদের নেতৃত্বে একটি স্থায়ী সরকার গঠন করা। পরিকল্পনায় রয়েছে—
• গাজায় একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী গঠন
• বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয়ে পুনর্গঠন কার্যক্রম
• যোগ্য ফিলিস্তিনি নেতৃত্ব বাছাই করে ভবিষ্যৎ সরকার গঠন

ট্রাম্পের প্রস্তাবে সমর্থন জানিয়েছে ইসরায়েল। তবে হামাস এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যদিও ট্রাম্প দাবি করেছেন, “আমি শুনতে পাচ্ছি হামাসও এতে রাজি হবে।” মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাস সম্মতি দিলে ৭২ ঘণ্টার মধ্যে সব জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়া হবে এবং যুদ্ধবিরতি কার্যকর হবে।

অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য সদস্য হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম উঠে আসায় ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকে সামরিক আগ্রাসনের সিদ্ধান্ত দেওয়ায় তাকে এখনও অনেকে “ইরাকের কসাই” হিসেবে অভিহিত করে।

ট্রাম্প দাবি করেছেন, আরব নেতৃবৃন্দ ও ইসরায়েলিদের অনুরোধেই তিনি এই দায়িত্ব নিচ্ছেন। তবে সমালোচকরা বলছেন, গাজায় যুক্তরাষ্ট্রের সরাসরি প্রশাসনিক ভূমিকা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য...

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

Related Articles

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...