Home সাম্প্রতিক খুনি হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে: যুবদল সভাপতি
সাম্প্রতিক

খুনি হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে: যুবদল সভাপতি

Share
Share

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন এবং ১৭ বছরের কথিত হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে সিলেটের কৃতী সন্তান ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও হত্যার ঘটনায়ও তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্না বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তার অভিযোগ, শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সিলেটের রাজপথে অতীতের মতো সোচ্চার ভূমিকা রাখতে হবে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের।

মুন্না আরও বলেন, ‘৭১ ও ২৪-এর পরাজিত শত্রুরা বাংলাদেশের ভালো চায় না।’ তাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের সরকারের হাত শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাঁকে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।...

Related Articles

জিয়া মঞ্চের নেতা জিয়া গ্রেপ্তার

জামালপুর জেলা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে...

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব...

গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ...

;