Home আঞ্চলিক চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু: চালক পলাতক
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু: চালক পলাতক

Share
Share

ময়মনসিংহে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে আবু তাহের ভোলা (৪০) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাহের শহরের চর কালিবাড়ি মিলগেট এলাকার বাসিন্দা ও মৃত আবুল কাশেম কাছুর ছেলে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জামালী জানান, মঙ্গলবার বিকেলে পাটগুদাম সেতুর (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) মুখে বাসে হঠাৎ ঝাঁকুনি লাগলে দরজায় দাঁড়িয়ে থাকা আবু তাহের সড়কে পড়ে যান। এতে তিনি মাথা, মুখ ও পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরই বাসচালক পলাতক আছেন বলে জানিয়েছেন এসআই মাসুদ জামালী। তিনি বলেন, “আবু তাহেরের পরিবার অভিযোগ দিলে আমরা মামলা হিসেবে নথিভুক্ত করব।”

নিহতের পরিবার জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে জুটমিল মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের দ্রুত রোগজীবাণু শনাক্ত এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন সহজ করতে ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার...

Related Articles

গোমস্তাপুরে চোরাই মালামাল, হেরোইন ও মাদকসেবীসহ ১৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে চোরাই গাড়ির যন্ত্রাংশ, হেরোইন ও বৈদ্যুতিক তার...

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র উপকূলীয় জনপদ; আবহাওয়া...

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কোরবানির মাংস নিয়ে শিশুদের বনভোজন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বনভোজনের...

রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম, সুন্দর নগর গড়ার আহ্বান

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা ফুলতলা নদীতীর পর্যটন...