Home জাতীয় অপরাধ চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার
অপরাধআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

Share
Share

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে চকরিয়া থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিরিঙ্গা-মানিকপুর সড়কে যানবাহনে ডাকাতির ঘটনায় এই তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন— চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মাইজকাকারা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫), একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাড়ার মোহাম্মদ সাজ্জাত হোসেন (২৫), বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার মোহাম্মদ আনছার (৩২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার) বলেন, “গ্রেফতারকৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা গত ৩০ অক্টোবর রাতে চিরিঙ্গা-মানিকপুর-ইয়াংছা সড়কের ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত ছিল।”

ওসি আরও জানান, এরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, যারা নিয়মিতভাবে সড়কপথে যাত্রীবাহী যানবাহনকে লক্ষ্য করে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে সড়ক ডাকাতির ঘটনায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন দুপুরে তিন আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চকরিয়া থানার ওসি বলেন,“ এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত থাকতে পারে, তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। সড়ক ডাকাতি দমনে চকরিয়া থানা পুলিশ সবসময় সতর্ক রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে ওই এলাকায় সড়ক ডাকাতির ঘটনা বেড়ে গিয়েছিল, বিশেষ করে চিরিঙ্গা-মানিকপুর সড়কে রাতে চলাচলকারী পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসগুলো ছিল ডাকাতদের প্রধান লক্ষ্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্পেন–সৌদি ম্যাচে পতাকা প্রদর্শনে ব্যতিক্রমী সিদ্ধান্ত ফিফার

স্পেন ও সৌদি আরবের ম্যাচের আগে জাতীয় পতাকা প্রদর্শনের প্রচলিত প্রটোকলে পরিবর্তন এনেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা ধর্মীয় বাণীর প্রতি সম্মান...

মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

বিশ্ব বাবা দিবসে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। রোববার...

Related Articles

রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করে জীবিকা চালান হাসেম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় প্রতিদিনই দেখা মেলে ভ্যানভর্তি...

বুধবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য খাগড়াছড়ির কয়েকটি এলাকায় আগামীকাল...

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ টিপু...

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পালকি বাস, আহত ৪

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার থেকে টেকনাফগামী একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে...