Home আন্তর্জাতিক ছত্তিশগড়ে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৬
আন্তর্জাতিকদুর্ঘটনা

ছত্তিশগড়ে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৬

Share
Share

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিলাসপুর-কাটনি রুটের জয়রামনগর স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, দুর্ঘটনাস্থল রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৬ কিলোমিটার দূরে। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে, তবে একাধিক বগির মধ্যে যাত্রী আটকা পড়ে আছেন বলে জানা গেছে। রাজ্যের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সঞ্জয় আগরওয়াল জানান, উদ্ধারকারী দল আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বগি কেটে ফেলছে। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুততম সময়ে সবাইকে নিরাপদে বের করে আনা যায়।”

দুর্ঘটনার কারণে রেললাইনের ওপরের বৈদ্যুতিক লাইন ও সিগন্যালিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিলাসপুর-কাটনি রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ইতোমধ্যে কয়েকটি এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল বা বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি সহায়তা কার্যক্রমও শুরু হয়েছে।

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। এদিকে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের ৫ লাখ রুপি এবং সামান্য আহতদের ১ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টিভি, ছত্তিশগড় স্থানীয় প্রশাসন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;