Home জাতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
জাতীয়

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

Share
Share

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের ১০টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘূর্ণিঝড়টি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার...

গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক উত্তেজনার কারণে পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা রুটে...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

;