Home অর্থনীতি ঘরে বসেই মিলবে ‘ই-ঋণ’, সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণের নতুন নীতিমালা জারি
অর্থনীতিব্যাংক

ঘরে বসেই মিলবে ‘ই-ঋণ’, সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণের নতুন নীতিমালা জারি

Share
Share

ডিজিটাল পদ্ধতিতে ক্ষুদ্র ঋণ বিতরণের জন্য নতুন নীতিমালা জারি করেছে Bangladesh Bank। এর ফলে দেশের সব ব্যাংক এখন বাণিজ্যিকভাবে ‘ই-ঋণ’ বা ডিজিটাল ঋণ সেবা চালু করতে পারবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ নিতে পারবেন।

এই ঋণের পুরো প্রক্রিয়া—আবেদন, অনুমোদন থেকে অর্থ পরিশোধ পর্যন্ত—সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। ফলে গ্রাহকদের ব্যাংকে সরাসরি যেতে হবে না। মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, ই-ওয়ালেট কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করেই ঋণ নেওয়া যাবে।

নীতিমালায় বলা হয়েছে, কোনো খেলাপি ঋণগ্রহীতা এ সুবিধা পাবেন না। ঋণ দেওয়ার আগে ব্যাংকগুলো গ্রাহকের ঋণ ইতিহাস যাচাই করবে। তবে এ যাচাইয়ের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। নিরাপত্তা নিশ্চিত করতে ওটিপি, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও বায়োমেট্রিক পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া গ্রাহকের তথ্য দেশের ভেতরেই সংরক্ষণ করতে হবে।

সুদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাধারণভাবে বাজারভিত্তিক সুদহার প্রযোজ্য হবে। তবে কোনো ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা নেয়, তাহলে গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ হবে।

বর্তমানে bKash এর গ্রাহকেরা সীমিত পরিসরে এমন ঋণ সুবিধা পাচ্ছেন। এছাড়া BRAC Bankপরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছিল।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো ব্যাংক সরাসরি বাণিজ্যিকভাবে ই-ঋণ চালু করার আগে অন্তত ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সফলতা পেলে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে পূর্ণাঙ্গভাবে সেবা চালু করা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা  কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে রাশিদা বেগম (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে...

দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকের অবসরে বিদায় সংবর্ধনা

মো. আমিরুল ইসলাম, দীঘিনালা (খাগড়াছড়ি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবু শামা দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে...

Related Articles

শেয়ারবাজারের ‘ডাস্টবিনে’ রহস্যময় লেনদেন, আলোচনায় হিরু-সাকিবের কোম্পানি

শেয়ারবাজারের ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটকে দীর্ঘদিন ধরেই ‘ডাস্টবিন’ হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ,...

চাকরির স্বপ্ন অপূর্ণ, উদ্যোক্তা হয়ে সফল মাহমুদা খুশি

মো. গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি সাধারণ গ্রামে বেড়ে...

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর আহ্বান

রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে রোববার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে...

নতুন বাজেটে নিত্যপণ্যে বাড়তি করের আশঙ্কা, বাড়তে পারে জনভোগান্তি

কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তুত করছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে...