Home আন্তর্জাতিক মুখ্যমন্ত্রী হয়েই প্রশাসনে বড় রদবদল, বিতর্কিত কর্মকর্তাকে দপ্তরে আনলেন শুভেন্দু
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হয়েই প্রশাসনে বড় রদবদল, বিতর্কিত কর্মকর্তাকে দপ্তরে আনলেন শুভেন্দু

Share
Share

শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করেছেন। প্রথম ধাপেই ১০ জন সরকারি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে মুখ্যমন্ত্রীর দপ্তরে আনা হয়েছে, আর একজনকে উত্তরবঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে।

সবচেয়ে আলোচিত বদলি হয়েছেন বিতর্কিত রিটার্নিং কর্মকর্তা Surajit Roy। এবারের নির্বাচনে ভবানীপুর আসনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন তিনি। ওই আসনেই মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু ও সাবেক মুখ্যমন্ত্রী Mamata Banerjee। নির্বাচন কমিশনের কাছে সুরজিৎ রায়কে সরানোর আবেদন জানিয়েছিলেন মমতা, তবে তা গ্রহণ করা হয়নি।

মমতার অভিযোগ ছিল, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিডিও থাকাকালে সুরজিৎ রায়ের ভূমিকা বিতর্ক তৈরি করেছিল। শেষ পর্যন্ত ভবানীপুরেও পরাজয়ের পর এবার সেই কর্মকর্তাকেই নিজের দপ্তরে টেনে নিলেন শুভেন্দু।

এদিকে সম্প্রতি খুন হওয়া ব্যক্তিগত সহকারী Chandranath Rath–এর জায়গায় শান্তনু বালাকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন তদারকির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্তকে উপদেষ্টা করেছেন নতুন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে নতুন অগ্রগতি এসেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন রাজ সিং, মায়াঙ্ক রাজ মিশ্র ও ভিকি মুর্জ। উত্তর প্রদেশ ও বিহার থেকে তাদের আটক করা হয় এবং পরে বারাসাত আদালতে হাজির করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান গাড়িটি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল। ঘটনার পর দুর্বৃত্তরা গাড়ি ফেলে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেলও কলকাতা বিমানবন্দরের কাছে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ: ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

ম. ম. রবি ডাকুয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে ঘিরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগে গতি এসেছে।...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজরসহ...

Related Articles

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...